সর্বশেষ খবর

না.গঞ্জে আবারও বাড়ছে করোনার সংক্রমণ-জেনে নিন গত ২৪ ঘন্টার সর্বশেষ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন” শনাক্ত হওয়ার পর থেকেই সারাবিশ্বে বেড়েই চলেছে করোনার সংক্রমন। গত ৫ জানুয়ারীর রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২১ লাখ।

 



গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। একই সাথে আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজারেরও অধিক। বিশ্বে নতুন আক্রান্ত সহ মোট মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৮১ হাজার ৯০৮ জন এবং আক্রান্তের সংখ্যা ২৯ কোটি ৮২ লাখ ৫৭ হাজার ৫৩ জন।

বাংলাদেশেও  দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। এক এক করে বাড়ছে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা। এই সাথে অনেক দিন পর নারায়ণগঞ্জ জেলায়ও বেড়েচে কিছুটা আক্রান্তের সংখ্যা।


জেলা গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারও। গত ২৪ ঘন্টায়  জেলায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় আড়াইহাজার নারায়ণগঞ্জ সিটি এলাকায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন । এছাড়াও আড়াইহাজার উপজেলায় ১ জন ও রুপগঞ্জ উপজেলায় ২ জন ও সদর উপজেলায় ৩ জন নুতন করে আক্রান্ত হয়েছে।


 

৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে এসব তথ্য জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।