নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুবে ব্যাথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভর্তি করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমকে।
তিনি বলেন, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় মির্জা আব্বাসকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছেন চিকিৎসকরা।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
