নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্কুলছাত্রীকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যর বিরুদ্ধে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রী বলেন, মোক্তার(পুলিশ সদস্য) আমাকে তার ঘরে ডাকে, কাজের প্রয়োজনে মনে করে আমি গেলে, সে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে আমার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে। বাহিরের স্থানীয়রা টের পেয়ে দরজা বাহির থেকে আটকে দেয়। তারপর মোক্তার(পুলিশ সদস্য) আমাকে লাঠি দিয়ে মারধর করে ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়। এতে আমার পা ভেঙ্গে যায়।
স্থানীয়রা বলেন, মেয়েটাকে ঘরে প্রবেশ করিয়ে অনের সময় পার করার পর সন্দেহ হলে ঘরের কাছে গিয়ে আমরা শব্দ শুনে দরজা ভেরত থেকে আটকে দেই। পরে মেয়েটাকে সে ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়। এরপর আমারা মেয়েটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
তবে পুলিশ সদস্য মোক্তার হোসনে এ ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন,এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। স্থানীয়রা শুধু শুধু আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। এই মেয়ের সাথে আমার কিছুই হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
ধর্ষণের শিকার স্কুলছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত রবিবার রাতে মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়ক এলাকায় এঘটনা ঘটে।
livenarayanganj , pressnarayangaj. live narayangnaj , newsnarayanganj24,
NarayanganjBani24.com NarayanganjBani24.com
