নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আইসিইউতে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ । ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যার কারনে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
রওশন এরশাদের পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বিষয়টি নিশ্চিত করে তার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত কারনে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তার চিকিৎসকরা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
