সড়ক দূর্ঘটনা
ফাইল ছবি

আড়াইহাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনা-ঘটনাস্থলেই নিহত ২ শিশু

নারায়ণগঞ্জ বাণী২৪.কম: আড়াইহাজরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে ৭ বছরের এক শিশু। তবে আর একজন ৫ বছরের শিশুকে হাসপাতলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করে।

নিহত এজনের নাম  ইরছা রানী। তারব বয়স ৭ বছর এবং নিহত হওয়া ৫ বছরের শিশুর নাম বৃষ্টি।


২৫ ফেব্রুয়ারি  শুক্রবার সকল ৯ টার দিকে -আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ২ শিশুর পিতা সুমন বর্ধন মোটরসাইকেল করে পিতা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধনকে নিয়ে বারোদি আশ্রমে যাচ্ছিল। তারা লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় ৭ বছরের শিশু।


তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। এরপর সুমন ও তার বাবাকে  আশঙ্কাজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণকরা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।