নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ টাঙ্গাইলে এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। রোববার রাতে ছাত্রীর মা থানায় মামলা করলে পুলিশ রাতেই অভিযুক্ত মুজিবুর রহমান ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ইউনিয়নের ধলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, মাদ্রাসা ছাত্রী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মুজিবুর রহমান তাকে কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ ডিসেম্বর তাকে অপহরন করে মজিবুর রহমান। প্রায় ২০ দিন যাবৎ মাদ্রাসার ছাত্রীকে অধিক বার জোর পূর্বক ধর্ষণ করা হয়।
সখীপুর থানার ওসি আমির হোসেন যানায়, মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মজিবুর রহমান ও তার স্ত্রীকে আটক করা । তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদলতে পাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
