নারায়ণঞ্জ বাণী নিউজঃ খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দবীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে । নারায়ণগঞ্জের চাষাড়ায় সকাল থেকেই জেলার বিভন্ন থানার নেতাকর্মীর জরো হতে থাকে। বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল শেষে চাষাড়া বিজয় স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেস করে তারা।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম বলেন, বর্তমান অবৈধ সরকারের সময় প্রায় শেষ,অতি দ্রুত দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি প্রদান করুন,অন্যথায় পালাবার পথ পাবেন না।
সাধারন সম্পদক বলেন,অবৈধ সরকারকে সোজা কথা বলে কাজ হবেনা। আমাদের সংগ্রামের মাধ্যেমেই এই সরকারকে বিদায় করতে হবে। মায়ের মতো কোমলমতি আমাদের নেত্রীকে অন্যায়া ভাবে আটকে রেখেছে, তা ইতিহাসে বিরল ঘটনা।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ উল্লহ,আরিফুল ইসলাম মানিক,যুগ্ন সাধারন সম্পাদক সহ কয়েক হাজার নেতা কর্মী।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
