নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করো করোনায় আক্রান্ত হয়েছে ২৬৫৪ জন এবং মৃত্যু বরণ করেছে আরও ৩৩ জন।
৫ আগষ্ট বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করা দেশের গত ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১১৬০ জনের, যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬৫৪ জনের। নতুন আক্রান্ত ২৬৫৪ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬ শত ৭৪ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে আরও ৩৩ জন। নতুন মৃত্যু ৩৩ জন সহ মোট মৃত্যুর সংখ্যা ৩২৬৭ জন। দেশে করোনায় আক্রান্ত
তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৮ শত ৯০ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৭৫০ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
