করোনা রেড জোন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু-নতুন শনাক্ত আরও ১৩৮৩ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৩৮৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে শুক্রবার পর্যন্ত দেশে করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যূ হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে মোট ৫ হাজার ৯৩ জন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানারো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৯৩২ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১২ হাজার ৪৭৩ টি নসুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে করোনা রোগী সনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৩ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর এ পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যূ বরণ করেছে মোট ৫ হাজার ৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।