নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় লন্ডভন্ড সারা বিশ্ব। এর মাঝেও দেশের অথনৈতির চাকা সচল করে রেখেছে বাংলাদেশী প্রবাসীরা। সদ্য শেষ হওয়া নতুন বছরের জানুয়ারি মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৯৬ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক,যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।
করোনা মহামারিতে অবৈধ পথে (হুন্ডি) বিপুল পরিমাণ রেমিট্যান্স এলেও সেটি করোনাকালে বন্ধ হয়ে অর্থনীতিবিদেরা মনে করেন। তাদের মতে রোনা মহামারিতে প্রবাসীদের আয় কমে গেলেও পরিবার-পরিজনের কাছে তারা ঠিকই টাকা পাঠাচ্ছেন।
গত ৫ মাসের তুলানায় রেমিটেন্সের পরিমান ২০০ ডলারের নিচে আসলেও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট একজন কর্মকর্তা
NarayanganjBani24.com NarayanganjBani24.com
