নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের একটি অভিযানের বিষয়ে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে আগামী ১ ডিসেম্বর তলব করেছেন হাইকোর্ট।
১৮ নভেম্বর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।এর আগে নারায়ণগঞে মোবইল কোর্টে সাজাপ্রাপ্ত এক আসামির হাইকোর্টে একটি রিট করেন ।
জানা গেছে, র্যাব সদর দপ্তরের ১৮ জুলাই দেওয়া ৪৪০/২০১৯ নম্বর মামলার আদেশের সত্যায়িত অনুলিপি দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ওই আদেশের সত্যায়িত অনুলিপি ৫ কার্যদিবসের মধ্যে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট এবং আগামী ১লা ডিসেম্বরের ২০১৯ তারিখের মধ্যে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরো পড়ুন এখানে ক্লিক করুন-স্কুলছাত্রীকে ধর্ষণ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
