নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬০ জন। এ নিয়ে ১৫ মে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্য দাড়িয়েছে ৬০ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় আরও ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
১৫ মে শুক্রবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা য্য়।
এর আগে গত ১৪ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৭৫ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৩১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৬ হাজার ৬৪ জর্নে
এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৭৬৪ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫০৫ জন।
আড়াইহাজার উপজেলায় ৪৯ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিযন) ৩৫ জন, রুপগঞ্জ উপজেলায় ৯৯ জন এবং সোনারগাঁ উপজেলায় আক্রান্ত হয়েছে মোট ৮৩ জন।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মুত্যু বরণ করেছে ৪২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৮ জন|
নারায়ণগঞ্জ সদর উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন এবং আড়াইহাজার উপজেলায় কারো মৃত্যু হয়নি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
বন্দর উপজেলায় (৫টি ইউনিয়ন) মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছেন ৬ জন।
রুপগঞ্জ উপজেলায় মৃত্যু বরণ করেছেন ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন, সোনারগাঁ উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫৩৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৬০ জন এবং সুুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৪২ জন।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..
- ঈদুল ফিতরের জামাতে যে ১৩ শর্ত
- নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৬০ জন
- করোনা চিকিৎসায় ৪ টি ভেন্টিলেটর পেল খাঁনপুর হাসপাতাল
- আগামী ১ বছরের জন্য ডা. দেবী শেঠির ২২টি জরুরি পরামর্শ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
