নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ নারায়ণগঞ্জের বন্দরে শাহিন মিয়া (৪১) ও সুবেদ আলী (৫০) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। ১৭ আগস্ট সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃতদের দখল হতে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৮ আগস্ট মঙ্গলবার র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফতারকৃত শাহিন মিয়া বন্দর উপজেলার ছালেহ নগর শাহী মসজিদ এলাকার বাসিন্দা এবং সুবেদ আলীর বাড়ি ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকায়।
বাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দির্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশেপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা টেবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
বাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত শাহিন মিয়ার বিরুদ্ধে বন্দর থানায় ৩ টি এবং সুবেদ আলীর বিরুদ্ধে ফতুল্লা থানায় ৬ টি মাদক আইনে মামলা রয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
