নারায়ণগঞ্জ বানী২৪ঃ ১৯ মে মঙ্গলবার পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬৩ জন। গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা অপরিবর্তিত ১৫ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ২ জন। এ নিয়ে সদর উপজেলায় সুস্থ হযে বাড়ি ফিরেছে মোট ১১২ জন।
১৯ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৮ মে পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৪১ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ২ হাজার ৫৭৬ জনের।
এদের মধ্যে কারোনায় আক্রান্ত হয়েছে ৫৬২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন। অন্যরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
