নারায়ণগঞ্জ বাণীা২৪.কমঃ বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ছাত্র নিহত আবরার নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার ছিলেন। শেষ পর্জন্ত সড়কেই তার প্রান কেড়ে নিল।
১৯ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে থামিয়ে রাথা কলেজ বাসে উঠার সময় সুপ্রভাত পরিবনের একটি বাস তাকে চাপা দেয় ও ঘটনাস্থলেই আবরার নিহত হয়। তার লাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
এদিকে সকাল থেকেই তার সহোপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছে। তার সহোপাঠি ও অন্যান্য শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
