নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পিতার হাতে নিজ মেয়ে ধর্ষিত। মাদারিপুরের রকেট বিড়ি এলাকায় ঘটেছে এমনি এক ঘটনা। ধর্ষিত মেয়ের বয়স মত্র ৯ বছর। মেয়েটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।ধর্ষক পিতার নাম জয়নাল ব্যাপারি(৪৩)।
এঘটনায় মেয়ের মা বাদী হয়ে মাদারিপুর সদর থানায় মামলা দায়ের করেছে। মেয়ের মা জানায়,চিকিৎসার প্রয়োজনে সন্তানকে বাবার কাছে রেখে ঢাকায় আসেন তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এ ঘটনা জানতে পারে।
পরে ধর্ষিতার মা ও তার পরিবারকে ধর্ষনের ঘটনা গোপন রাখার জন্য চাপ প্রয়োগ করতে থাকে তার শশুড় বাড়ীর লোকজন। মেয়ের মা তার আত্মীয় যুবলীগ নেতা সুমন মোল্লার সহযোগীতায় মাদারিপুর সদর থানায় মেয়েটিকে নিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা দয়ের করে।
সুমন মোল্লা বলেন, ধর্ষকের সর্বোচ্ছ শাস্তি দাবি করছি । এরকম ঘটনা আর যাতে না ঘটে। মেয়ের পরিবারটি অনেক গরিব। আমি তাদের সহোযোগিতা করেছি মাত্র।
সুত্র বাংলাদেশ প্রতিদিন,http://www.bd-pratidin.com/national/2018/09/16/360952
NarayanganjBani24.com NarayanganjBani24.com
