নারায়ণগঞ্জ বাণী২৪ কমঃ পুলিশের বাধায় চরমানাই পীরের মাহফিল পন্ড হবার হবার অভিযোগ উঠেছে। গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বাবুর মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটেছে । তবে পুলিশ মাহফিল বন্ধ করার অভিযোগ অস্বিকার করেছে।
শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, পুলিশ ওয়াজ বন্ধ করে দেয়নি। তাদের নিজেদের দন্দের কারনে ওয়াজ বন্ধ হতে পারে।
উক্ত মাহফিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে ছিলেন। তবে পুলিশি বাধায় তিনি বক্তব্য না রেখেই ফিরে আসেন।
মাহফিলের প্রধান আয়োজক বিএম হেমায়েত হোসেন সবুজ বলেন ,আমাদের জেলা প্রশাসকের অনুমতি আনতে বলা হয়,অনুমতি এনেছি । থানায় দরখাস্ত করেছি এবং এসপি অফিসেও অবগতি করেছি মাহফিল সর্ম্পকে। এত কিছু করার পরেও পুলিশ মাহফিল করতে না দেওয়া দুঃখজনক ব্যাপার।
সুত্র বাংলাদেশ প্রতিদিনঃ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
