নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারী চালিতআটোবাইকের সঙ্গে মোটর সাইকেলর সংঘর্ষে এক আলোকচিত্র শিল্পী নিহত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার সাবদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর মো. মোশারফ হোসেনরোজ। তিনি মোবাইল সার্ভিসিং ব্যবসার পাশাপাশি শর্ট ফিল্ম নির্মাতা বলে পুলিশ জানিয়েছেন।
নিহত মোশারফ হোসেনের স্ত্রী পারভীন আক্তার জানান, পূজার ছবি তুলবেন বলে শুক্রবার সকালে এক বন্ধুর সঙ্গে বন্দরের সাবদি এলাকায়গিয়েছিলেন।
এসময় শুটিংয়ের কাজ করেছিলেন। শুটিং শেষে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজের মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে ব্যাটারি চালিত অটো রিকশার সঙ্গে সংঘর্ষে আহত হন। পরে স্থানীয়রা আহত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভূঁইয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জানতে পারি আহত একজনকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা গেছেন।
নিহত মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন এই বাংলা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি একজন আলোকচিত্র শিল্পী ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ছিলেন। অটোবাইকটি জব্দ করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
