প্রায় ১ বছর পর গতকাল করোনার আক্রান্ত হয়েছে ১৫৭ জন। সাারাদেশের মতো নারায়ণগঞ্জেও ভংঙ্কর রুপ ধরণ করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজারেরও বেশি। যার মধ্যে ২০ ভাগই ওমিক্রন।
জেলা গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারও। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় আড়াইহাজার উপজেলায় আক্রান্ত ১১ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৩৯ জন,বন্দার উপজেলায় ৬ জন,রুপগঞ্জ উপজেলায় ৩৪ জন, সদর উপজেলায় ১১ জন এবং সোনারগাঁও উপজেলায় ৬ জন নতুন করে করে করোনায় রুগী শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৭ জন। নতুন আক্রান্ত সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২ শত ১২ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
