নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৪ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সী ১ নারীর।
করোনায় মৃত্যু হওয়া নারী নারায়ণগঞ্জ সদর উপজেলা বাসীন্দা। করোনায় আক্রান্ত হওয়ার পর সে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে(খাঁনপুর) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
আড়ও পড়ুনঃ- বন্দরে অশ্লীল ভিডিও দেখিয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বরাবরের মতো সবচেযে বেশি আক্রান্ত হয়েছে সিটি এলাকায় ৩৮ জন। আক্রান্তের দিক থেকে পরের অবস্থানেই রুপগঞ্জ উপজেলা। গত ২৪ ঘন্টায় রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ৩০ জন, বন্দর উপজেলায় ২ জন,আড়াইহাজার উপুজেলায় ১০ জন, সদর উপজেলায় ২৪ জন এবংসোনারগাঁও উপজেলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলা থেকে ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এনিয়ে জেলায় মোট সংগ্রীহিত নমুনার সংখ্যা ৯০ হাজার ৯৪৫ টি। যার মধ্যে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১১ হাজার ৮১ জনের এবং মৃত্যু হয়েছে ১৭৮ জনের।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
