ব্যাংকের কোন সংস্কার কমিশন আমি করছিনাঃ-অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ গত ৩ বছর ব্যাংক সংস্কারে কমিশন গঠন নিয়ে অর্থমন্ত্রী কথা বলে আসলেও শক্রবার সাফ জানিয়ে দিয়েছেন কমিশন হচ্ছেনা। আগামী সরকারের জন্যই এ কাজটা বাকি রেখে যাচ্ছেন। শুক্রবার বাজেট ২০১৮-২০১৯ পেশ করার পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে ০২ জুন সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আরো উপস্থিত ছিলেন,কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির,জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ইআরডি সচিব কাজী শফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আল সহ আরো আনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।