নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ভাসমান কর্মহীন বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লাঙ্গলবন্দের ঐতিহ্যবাহী কাজী পরিবারের সুযোগ্য কন্যা এবং মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যন মাকসুদ হোসেনের স্ত্রী নারগিস মাকসুদ।
১১ মে সোমবার দুপুরে নিজস্ব অর্থায়ণে অর্ধশত বেদে পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী প্রদান করেন।
ভাসমান বেদে পল্লীর সরদার আবু তাহের জানান, মহামারি করোনায় কর্মহীন বেদে পরিবারের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ দিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদের সহধর্মীনী নারগিস মাকসুদ।
ত্রাণ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক বজলুর রহমান, শ্রীশ্রী ললিত সাধু আশ্রম কমিটির সভাপতি বাদল চন্দ্র দাস, সমাজ সেবক ইকবাল হোসেন প্রমূখ ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
