নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ তারাবি নামাজ পড়ার সময় মসজিদে ঢুকে এক মুসু্ল্লিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যাক্তির নাম মজিবর বেপারি । মজিবর বেপারি (৫০) রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান টিপুর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জমির খানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদে সাধারন জুতার রাখার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
কিছুক্ষন পরে দুই জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে মজিবর বেপারি (৫০) কে এলোপাথারি কোপাতে থাকে। পরে মুজবর বেপারি দৌরে বাহিরে যেতে চাইলে বাহিরে থাকা আরো সন্ত্রাসীরা আবার তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈরে আমগ্রামের মঠবাড়ি জামে মসজিদে।
মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার হত্যার বিষয় টি নিশ্চিত করেছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
