নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত কয়েক দিনের তুলানায় নারায়ণগঞ্জে কিছুটা বেড়েছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ভারতে সংক্রমিত করোনার ধরণ। সিমান্তবর্তী এলাকা সহ ঢাকাতেও করোনার ভারতীয় ধরণ।
তাই দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিয় কমিটি সহ স্বাস্থ্য মন্ত্রনালয়। জনসাধারনের নেই মাস্ক পড়ায় আগ্রহ ও সমাজিত দুরত্ব মানার প্রতি আগ্রহ। এ পরিস্থিতি চলমান থাকলে দেশে করোনার ভয়াবহ প্রকোপের সম্ভবনা রয়েছে।
সারাদেশের মতো নারায়ণগঞ্জেও রয়েছে করোনা সয়ক্রমণের ভয়। তাই নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মানার কেন বিকল্প নেই। জদিও জীবনের তাগিদে কর্মমুখী সাধারন জনগনের মাঝে নেই কোন করোনার ভয় ও সাবধানতা।
করোনায় আক্রান্তরদের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ জন নারীল। তার বয়স ৪৩ বছর, সে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ জন। আক্রান্তের সংখ্যা কম হলেও জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলোতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।
গত ২৪ ঘন্টায় জেলার সিটি এলাকা সহ ২ টি উপজেলায় পাওয়া গেছে করোনা আক্রান্তর রোগী। গত ২৪ ঘন্টায় সিটি এলাকায় ৭ জন,রুপগঞ্জ উপজেলায় ৫ জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৫ জন ।
আরও জানুনঃ-প্রশিক্ষন সেন্টারের তালিকা সমূহ দেখতে এখানে ক্লিক করুন
সব মিলিয়ে জেলার গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ জন। করোনায় নতুন একজন সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১৯ জন এবং নতুন আক্রান্ত সহ মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪৬৭ জন।
জেলা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৩৪০ টি। এছাড়াও জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ১২১ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
