নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জের ভোলাব ইউনিয়নে যুবলীগের প্রচার সম্পাদক সোহেল মিয়া (২৬) নামের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা।
১৩ মার্চ বুধবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের শিমুলতলী এলাকায় এঘটনা ঘটে।
জানাগেছে, নিহত সোহেল মিয়ার বন্ধু সিরাজ রাত ৮ টার দিকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নিহত সোহেল বাড়ি ফেরার সময় তার উপর অতর্কিত হামলা চালায় দূর্বৃত্তরা। তাকে একই গ্রামের লাল মিয়ার বাড়ির গলিতে ফেলে এলোপাথারি কুপিয়ে দুই পা কেটে শরীর থেকে আলাদ করে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।
নিহত সোহেল মিয়ার লাস ময়না তদন্তের জন্য ১৪ মার্চ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতালের মর্গে প্রেরন করে রুপগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় নিহত সোহেল মিয়ার বন্ধু সিরাজ, মজিবুর , হাসান ও ইউছুফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
রুপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, পূর্ব শক্রুতার কারনে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। গত মাসে নিহত সোহেল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী নির্যাতনের মামলা হয়েছিল থানায়। মূল ঘটনা খুজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
