নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সোনাগাঁও জাদুঘরে আজ থেকে শুরু হতে যাচ্ছে লোক ও কারুশিল্প মেলা। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ ফেব্রয়ারি পর্যন্ত।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩
আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও জেলা প্রশাসক রাব্বি মিয়া।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
