ধর্ষণ

সোনারগাঁয়ে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় আসামী ২ দিনের পুলিশ রিমান্ডে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  সোনারগাঁয়ে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় আসামী ২ দিনের পুলিশ রিমান্ডেগৃহবধুকে ধর্ষনের ঘটনায় আসামি হেলালের বিরুদ্ধে ২ দিনের পুলিশ রিমান্ড মন্জুর করেছে আদালত। ২৪ অক্টোবর বুধবার সিনিয়র জুডিসিয়াল

মেজিস্ট্রেট নুরুন্ন্হার এ আদেশ দেয়। পুলিশ আসামী হেলালের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে।

উভয় পক্ষের রিমান্ড সুনানির পর আদালত আসামী হেলালের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মন্জুর করে।
এর আগে ধর্ষণের শিকার গৃহবধু সোমবার দুপুরে বাদী হয়ে মামলা দায়ের করে।

 

ধর্ষণের শিকার গৃহবধু জানায়, আমার স্বামী পারিবারিক কাজে গ্রামের বাড়ি গেলে, সকাল ৮ টায় ইকবাল হোসেন, হেলাল,

রবিন ও দেলোয়ার জোড়পূর্বক ঘরে ঢুকে আমার দেবরও  জ্যা কে মারধোর করে পাশের রুমে আটকে রেখে আমার মুখে

ওরনা পেচিয়ে পালাক্রমে আমাকে ধর্ষণ করে এবং আমার দেবরের কাছে থেকে নগদ টাকা ও ঘরে থাকা ১০ হাজার টাকা

নিয়ে যায় ।

আসামী হেলাল ও অন্য আসামীরা ধর্ষিতার দেবরকে মাদক ব্যবসায়ী ও জ্যা কে পতিতা বলে পুলিশে খবর দেয় । পুলিশ এসে কথাবার্তার এক পর্যায়ে বুজতে পারে ধর্ষনের ঘটনা। পুলিশ আসমী হেলাল কে গ্রেফতার করতে পারলেও অন্য ৩ আসামী ইকবাল, দেলোয়ার ও রবিন কৌশলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।