বরখাস্ত

সোনারগাঁয়ে ত্রাণ আত্মসাৎ ও গুজব ছড়ানোর অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি ত্রাণ আত্মসাৎ ও গুজব ছড়ানোর অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

১২ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের উপ-সচিব মোঃ ইফতেখার আহম্মেদ চৌধূরীর স্বক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ।

বরখাস্তকৃত কবির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।
বরখাস্তের কারন হিসেবে নোটিশে উল্লেখ করা হয়, তিনি করোনা মোকাবেলায় বরাদ্দকৃত ত্রাণ আত্মসাৎ ও সরকারের কিরুদ্ধে গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তর প্রস্তাবের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।