করোনা

সোমবার-বেড়েছে জেলায় করোনার সংক্রমণ-দেখুন গত ২৪ ঘন্টার আপডেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্তরদের মধ্যে নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও। তবে জেলায় কমেছে করোনার নমুনা সংগ্রহের সংখ্যা ও পরীক্ষার সংখ্যা।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২ জন। আক্রান্তের সংখ্যা কম হলেও জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলোতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।



গত ২৪ ঘন্টায় সিটি এলাকায় আক্রান্ত হয়েছে ৭ জন, বন্দর উপজেলায় ১ জন.আড়াইহাজার উপজেলায় ১ জন, ‍রুপগঞ্জ উপজেলায় ৬ জন, সোনারগাঁও উপজেলায় ২ জন এবং  সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৫ জন ।



সব মিলিয়ে  জেলার গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ জন। করোনায় নতুন মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১৭ জন এবং নতুন আক্রান্ত সহ মোট আক্রান্তের সংখ্যা  ১৩ হাজার ২৭৮ জন।



জেলা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৩৫ টি। এছাড়াও জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ১২ হাজার ৮৯৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বন্দর

বন্দরে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন  নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।