নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর শারমিন হাবিবা বিন্নি। একই সাথে করোনায় আক্রান্ত তার পরিবারের সদস্যরাও।
৪ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যেমে তার দুই সন্তান ও তিনি নিজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি পোস্ট করেন। কাউন্সিলর শারমিন হাবিবা বিন্নি ও তার পরিবারের কারোনায় আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কাউন্সিলর বিন্নি জানান, করোনায় আক্রান্ত হলেও পূর্বের মত আমার টিমের কার্যক্রম চলমান থাকবে। আমি যা করেছি, তা কোনকিছু পাওয়ার আশায় নয়, মহান আল্লাহকে খুশি করার জন্য করেছি। আপনাদের কাছে আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া কমনা করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
শারমিন হাবিবা বিন্নি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩,১৪,ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত কাউন্সিলর।
আরও খবর পড়ুন নিচে ক্লিক করে….. ইনস্টাগ্রাম
NarayanganjBani24.com NarayanganjBani24.com
