নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পরীক্ষা করানো হয়। আর সেই পরিক্ষায় করোনা পজেটিভ আসে তার।
করোনা পজেটিভ আসায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া হচ্ছেনা তার।
করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ায় মাহমদউল্লাহ নিজেই অবাক হয়ে গণমাধ্যমকে জানান পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ।করোনা পজেটিভ আসায় আমি নিজাই অবাক..!, তাই আবারও নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবার করালা, এবারো রেজাল্ট পজেটিভ এসেছে, বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছি।
তিনি আরও বলেন,অনেক সাদধানে ছিলাম, পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই…! ভবিষ্যতে আবার সুযোগ আসবে, ইনশাআল্লাহ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
