নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় স্ত্রী’র ধাক্কায় ইজিবাইক থেকে পরে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। ৩০ মে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় এঘটনা ঘটে।
তাৎক্ষনিক বাভে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শিবুমার্কেট থেকে স্বামী স্ত্রীর পরিচয়ে দু’জন যাত্রী রাফেল নামে এক চালকের ইজিবাইক দিয়ে সাইনবোর্ডের দিকে রওনা করেন। পথিমেধ্যে তাদের মধ্যে বাগবিতণ্ডা হতে থাকে। পরে ইজিবাইকের চালক তাদের নেমে যেতে বলে।বাগবিতণ্ডা এক পর্যায়ে তার ভুইগড় কড়ইতলা এলাকায় যাওর পর নিহতের স্ত্রী তার স্বামীকে ইজিবাইকে ধাক্কা দিলে স্বামী পরে যায়।
আরও জানুনঃ-প্রশিক্ষন সেন্টারের তালিকা সমূহ দেখতে এখানে ক্লিক করুন
এরসাথে চলমান একটি কভার্ডভ্যানের চাকার নিচে পরে যায় তার স্বামী। কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান আরও জানান,ঘটনাস্থল থেকে কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে কভার্ডভ্যানটির চালক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
