গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।

একই সাথে দায়ের করা হয়েছে আরও ৩ টি মামলা। নতুন ৩ মামলা সহ এখনো পর্যন্ত ২৭ টি মামালা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় গ্রেফতার হওয়া ২৫ জন সহ মোট গ্রেফতারের সংখ্যা দাড়িঁয়েছে ৫১২ জনে।



নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা রবিববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেফতারসহ এ নিয়ে জেলায় মোট ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় আরো ৩টি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় জেলায় মোট মামলা হলো ২৭টি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নারায়নগঞ্জ পুলিশ সুপারের মত বিনিময়

নারায়ণগঞ্জ বাণী২৪. কম: খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।