নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত ১ হওয়ার ঘটনা ঘটেছে।
১৩ অক্টোবর রোববার দিবাগত রাতে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেয় তথ্য মতে জানা গেছে, রুপালী এলাকায় একাধিক কিশোর গ্যাংয়ের গ্রুপ রয়েছে। এরই মধ্যেরাতে ওই এলাকায় পূর্ববিরোধের জের ধরে হামজার ছেলের সঙ্গে সোহানের ঝগড়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষে কাজল গ্রুপের সদস্যরা সোহানকে পিটিয়ে ও বুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের পিতা সালাম মোল্লা তার ছেলে হত্যার বিচার দাবী করে বলেন,পূর্ববিরোধকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
