নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দলে ব্যাক্তিগত ৭৪ রান ও সেহেজাদের মতো উইকেট নিয়ে ম্যাচ জেতানোর নায়ক মাহামুদুল্লা। আফগানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের।শেষ বলে বাউন্ডরি খেয়ে ম্যাচ হারানোর অভিজ্ঞতা রয়েছে টাইগার বাহিনীর অনেক বলারদের। তবে গতকালের ম্যাচাটা মুস্তাফিজের গুডলাইন হাই বাউন্স চমৎকার শেষ বলটির জন্যই এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ।
মাহামুদুল্লা বলেন, আফগান ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়েছিল। তাদের ভাল ব্যাটসম্যান ছিল। দলের সবাই তার সেরাটা খেলার কারনেই আমরা ম্যাচ জিতেছি । পাকিস্তানের সাথেও এই ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হবে। ইমরুল কায়েস ও আমি দুজনেই চেয়েছি পুরো ওভার খেলার জন্য। একটা ভাল পার্টনারশিপও হয়েছে আমাদের। তবে মুস্তাফিজের শেষ বলটার কারনেই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে এসেছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
