নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ উদ্দৌলা খান বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের উদৃতি দিয়ে বলেন, দেশ আজ টেকসই উন্নয়ণের রোল মডেল। ২৪ অক্টোবর সকাল ১১ টায় সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্ত করন এবং এসডিজি অর্জন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে সরকারের কর্মকান্ড তুলে ধরতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিস কতৃক অয়োজিত সংবাদ সম্মেললে তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড তুলে ধরেতে গিয়ে তিনি অলেন, সরকার জনগনের দারগোড়ায় সেবা পৌছে দেওয়ার
লক্ষ্যে ডিজিটাল দেশ গঠন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১০ টি বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি
বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কর্মসুচির মাধ্যমে
বাংলাদেশ অজ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিনত হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
