নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্ত্রীর সাথে অভিমান করে তরুন চিকিৎসকের আত্মহত্যা করেছেন। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় তরুন চিকিৎসক মোরশেদ প্রকাশ আকাশ (৩২) আত্মহত্যা করেছেন।
মোরশেদ প্রকাশ আকাশ আত্মহত্যা তার ফেসবুকে পোষ্ট করেছন ‘‘ভাল থেক আমার ভালবাসায় তোমার প্রেমিকাদের নিয়ে।
বৃহস্পতিবার ভোর ৬ টায় নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়।
সকালে তার ভাই নেওয়াজ মোরশেদ চান্দগাঁও এলকার নিজ বাসা থেকে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ধারনা করা হচ্ছে েইনসুলিনের সাহায্য তিনি আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্রে যানা গেছে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে রাতে অভিমানে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন।
চিকিসক মোরশেদ প্রকাশ আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। অকাশ চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
