নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগুনে ঝলসে দেওয়া ফেনীর সেই মাত্রাসাছাত্রীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আজ সোমবার নুসরাত জাহানের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউতে নেওয়া হয় ও পরে আরো তার শারীরিক অবস্থার অবনতি হবার পার লাইফ সাপোর্ট দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভবনের ছাদে বোরকা পরা চার/পাঁচজন দুর্বৃত্ত তার গায়ে আগুন ধরিয়ে দেয়। একে তার শরীরের ৭৬ ভাগ পুরে যায়। পরে তাকে চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা।
নুসরাত জাহানের পরবারের থেকে তার জন্য দোয় কামনা করেছেন দেশবাসীর কাছে।
Follow @NBani24
NarayanganjBani24.com NarayanganjBani24.com
