নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁওয়ে মোগড়াপারা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী জয়ার নিহত হাওয়ার ঘটনায় মোগড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় নিরাপদ সড়কের দাবীতে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের কয়েকশ শিক্ষার্থী প্রায় ১ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে ।
অবরোধ কলে শিক্ষার্থীলা নিরাপদ সড়কের দাবিতে উই ওয়ান্ট জাস্টিজ’ স্লোগান দিতে থাকে। তারা তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার দাবী করে।
পরে কাচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে।
উল্লেখ্য যে, গত কয়েত দিন আগে মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের নবম শ্রেণীর ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হবার পর চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
