নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিলেট নগরীর বনকলাপাড়াস্থ নিজের ভাগ্নির বাসায় বেড়াতে আসা ২৬ বছরের এক তরুনিকে গনধর্ষণের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আপন ভাগনির বাসায় বেড়াতে আসে তার খালা। রাতে একই রুমে খাটে ভাগ্নি ও তার স্বামী শুয়ে থাকে ও ফ্লোরে বিছানা করে শুয়ে থাকে তার খালা। এ সময় তিন যুবক তাদের ঘরে প্রবেশ করে ও ভাগ্নি জামাতাকে বেধর মারধর করে ও তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় । তারপর রুমে থাকা ২৬ বছরের তুরুনীকে টেনে হিচরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় ও পালক্রমে তাকে ধর্ষণ করে ৩ বখাটে যুবক।
ধর্ষণের শিকার ওই নারী থানায় অভিযোগ দায়ের করার পড় পুলিশ অভিযান চালিয়ে ৩ ধর্ষক নিজাম উদ্দিন (২৪), আনোয়ার হোসেন জলিল (৩৫) ও দুদু মিয়া (২৮) কে পুলিশ গ্রেফতার করে।
ঘটনাটি ঘটেছে সিলেটের বনকলাপাড়ার নূরানী আবাসিক এলাকার গত রবিবার। ১৬ এপ্রিল মঙ্গরবার ধর্ষণর শিকার তরুনী থানায় মামলা দয়ের করার পড় পুলিশ আসামীদের গ্রেফতার করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
