নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত হয়েছে ও আহত হয়েছে আরো ৭ জন। তবে আসঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন।
জানা গেছে, ১৭ জন মিলে মাইক্রোবাসে করে দাম্মাম থেকে মদিনা যাওয়ার পথে সৌদি আরবের সাকরা এলাকায় মাইক্রোবাসের চাকা ব্রাস্ট হয়ে যায়। এতে মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই ১০ বাংলাদেশী নিহত হয়। নিহত ও অহত ব্যাক্তিরা সৌদি আরবের আল-হাবিব ক্যাটারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।
২ মে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস। তবে এখনো নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানিয়েছে দুতাবাস
NarayanganjBani24.com NarayanganjBani24.com
