নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে চোরাই মটর সাইকেল সহ নয়ন শাহেদ (২৪) নামে এক মটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ বুধবার মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজা এলাকা থেকে গ্রেফতার করে পলিশ।
গ্রেফতারকৃত নয়ন শাহেদ সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার ভাড়াটিয়া । নয়ণ ভোলা জেলা জয়নগর এলাকার মৃত নাগর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানায়, গত মাসের ১৪ তারিখ সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা থেকে সুমন নামে এক যুবকের একটি জিকসার মোটর সাইকেল চুরি হয়।
যুবকের অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাতে তাকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার ও নয়ণ নামের এক যুবকে আটক করা। এ ঘটনায় হোন্ডার মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
