নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. গৌতম রায়ের পিএ সিদ্দিকুর রহমান করোনায় আক্রান্ত হযেছেন।
১২ এপ্রিল রবিাবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায় । সাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত দুই দিন আগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিভাগের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হলে তার সংস্পর্শে আসা কয়েকজনকে কোয়ারেনন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের মধ্যে যার দেহে করোনার উপসর্গ দেখা গেছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় সিদ্দিকুর রহমান নামের একজনের করোনা পজেটিভ এসেছে। তিনি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা.গৌতম রায়ের পিএ বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
