নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে গত ২৪ ঘন্টয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৪৯২ জন এবং মৃত্যুবরন করেছে আরও ১০ জন।
২০ এপ্রিল সোমবার দুপুরে মহাখালির স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতি.মহাপরিচালক অধ্যাপক ডা. নাছিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত সহ সারাদেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯৪৮ জন এবং নতুন মৃত্যু জন সহ সারাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা ১০১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭৯। আক্রান্তদের মধ্যে বেসির ভাগ ঢাকা ও নারায়ণগঞ্জের।সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন এবং সামাজিক দুরত্ব বজায় রাখুন।
তবে খুশির খবর হলো করোনার ভয়াবহতা চলাকালে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বড়ি ফিরেছেন আরও ১০ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
