নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ এপ্রিল সোমবার সকাল ১০ টায় রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা কোন ঝুকি নিতে চাইনা। স্কুল-কলেজ আপাতত একটাও খুলবেন না। করোনা পরিস্থীতি জদি চলতে থাকে, তাহলে অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আরও পড়ুন-
NarayanganjBani24.com NarayanganjBani24.com
