নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগাম মহাসড়কের চিটাগংরোড শিমরাইল মোড় এলাকার সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিযেছে মার্কেট মালিক সমিতি।
ঈদকে সামনে রেখে করোনার এ বিপর্যয়ের সময় এবং এর বিস্তার রোধে এলাকায় সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মে শনিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের শিমরাইল মোড়ে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে মার্কেট মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হযেছে।
সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, কাসসাফ শপিংমল, হাজী বদরুদ্দীন সুপার মার্কেট, চাঁন সুপার মার্কেট, নেকবর আলী চম্পক সুপার মার্কেট, ইউএস সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতৃবুন্ধ উপস্থিত থেকে এ শপিংমলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
