নারায়ণগঞ্জ বাণী২৪ঃ হঠাৎ করেই রূপগঞ্জে বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১ জন। এ নিয়ে ১৪ মে বৃহষ্পতিবার পর্যন্ত রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৮২ জন।
১৪ মে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায় গত ২৪ ঘন্টায় রূপগঞ্জে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৬ জনের। এ নিয়ে উপজেলায় মোট ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ৮২ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
গত ২৪ ঘন্টায় ১ দিনেই করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন। এর আগে গত ১২ মে ২৪ ঘন্টায় উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছিল ২৫ জন।
এমনভাবে বাড়তে থাকলে রূপগঞ্জে ভয়াবহ আকার ধারন করবে করোনা পরিস্থিতি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
