নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাপের কামড়ে শ্রাবন্তি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ২২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ এপ্রিল সাকলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে এ তথ্য জানা যায়। নিহত শ্রাবন্তি দুপ্তারা গ্রামের শহিদুল্লাার মেয়ে বলে জানা যায়।
উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, বুধবার দুপুরে শাবন্তিকে তার বড়িতে একটি সাপে কামড় দিলে পরিবারের সদস্যরা বুঝতে পেরে কবিরাজের মাধ্যমে দিনব্যাপি চিকিৎসা করার পর কোন উন্নতি না হলে রাতে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘেষণা করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
