নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ১৩ এপ্রিল পর্যন্ত ১ দিনে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৪৪ জন।
১৩ এপ্রিল সোমবার বাংলাদেশ রোগতত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ওয়েব সাইডে প্রদত্ত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
১২ এপ্রিল গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখা ছিল ২৪ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। ১৩ এপ্রিল গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয় আরও ৩৭ জন। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪৪ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
