নারায়ণঞ্জে জাল টাকার কারখানায় অভিযান,৪২ লাখ টাকার জালনোট সহ আটক ২

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ঞ্জের ফতুল্লায় জাল টাকার কারখানায় আভিযান চালিয়ে ৪২ লাখ টাকার জাল নোট সহ মামুন ইসলাম (২৫) ও কমল বেগম নামের (৩৫) ২ জনকে আটক করেছে র‌্যাব-২ । ১২-ই এপ্রিল বেলা ১২ টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় ‘‘খাঁন মন্জিল’’ এর ৬ তলায় এ অভিযান চালায় র‌্যাব-২ । অভিযান চলাকালে জাল নোট তৈরিকারী গ্রুপের কয়েক জন সদস্য পালিয়ে যায় । এসময় কারখানা থেকে ১০০০ ও ৫০০ টাকার প্রায় ৪২ লাখ টাকার জাল নোট সহ ,১ টি ল্যাপটপ, ৫ টি প্রিন্টার ,১২ টি ড্রাইপ্লেট  এবং ২ টি ফ্রেম ও জাল নোটের কাগজ পত্র জব্দ করে র‌্যাব ।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক শহিদু ইসলাম বলেন, জাল নোট তৈরিকারী গ্রুপের সদস্যরা ঢাকা ও আশেপাশের এলাকায় জাল নোট  সরবরাহ করত । আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে ও অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে । খুব তারাতরি তাদের আটক করা হবে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মামুনুল হক

ধর্ষণ মামলায় খালাস পেলেন হেফাজত নেতা মামুনুল হক

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধর্ষণ মামলায় খালাস পেলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছে আদালত।